IQNA

মুহাম্মাদ মুস্তাফা (স.) দারুল কুরআন ইনস্টিটিউট কুরআন শিখছে ১৫০ জন শিক্ষার্থী

7:27 - January 27, 2013
সংবাদ: 2486586
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : পশ্চিম কাবুলের ১৫০ জনের অধিক শিশু-কিশোর কুরআন, আকায়েদ-এ ইসলামি ও আহকাম বিষয়ক ক্লাসে অংশগ্রহণ করছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পশ্চিম কাবুলের ‘চাহার কেলয়াহ’ অঞ্চলে অবস্থিত হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) দারুল কুরআন ইন্সটিটিউটের কুরআন ও ধর্ম ভিত্তিক এ সকল ক্লাস স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে বর্তমানে ঐ ইনস্টিটিউটে ১৫০ জন ছাত্র কুরআন (তাজবিদ...), আকায়েদ-এ ইসলামি ও আহকাম বিষয়ক ক্লাসে অংশগ্রহণ করছে।
‘হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.)’ দারুল কুরআন ইনস্টিটিউট হযরত ইমাম হুসাইন (আ.) এর শাহাদাতের দিনগুলোতে মার্সিয়া পাঠ, বক্তব্য ও আলোচনা সভাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর আয়োজন করে থাকে।#1177762
captcha