Peopledaily এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে গতপরশু ইরাকের কয়েকদিন আগের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। ইরাকের এ সন্ত্রাসী হামলাসমূহে শত শত ব্যক্তি হতাহত হয়।
বিগত দিনগুলিতে ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত ও আহত হওয়ার বিষয়ে দুঃখপ্রকাশ করে জাতিসংঘের মহাসচিব এদেশে সন্ধী ও স্থিতিশীলতা ফিরিয়া আনতে এদেশের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্যে সংলাপ অব্যাহত রাখার প্রতি আহবান জানিয়েছেন।
এ সময় তিনি সকলকে দেশে সৃষ্টি অস্থিতিশীলতা সমাধানে ধৈর্য্যধারণ এবং ইরাক সরকার ও এদেশের জনগণকে সহযোগিতা করার প্রতি আহবান জানিয়েছেন।
বলাবাহুল্য, গত বুধবার ইরাকের একটি ইমামবাড়ীতে বোমা বিস্ফোরণে ইরাকের উচ্চপদস্থ ২ জন কর্মকর্তাসহ মো্ট ১১৮ ব্যক্তি হতাহত হয়েছে। এছাড়া ফালুজা শহরে বিক্ষোভকারী ও পুলিশের সাথে সংঘর্ষে গতপরশু ৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।#1177778