IQNA

এক হাজার কপি কোরআন মরিটানিয়া’য় বিতরণ

15:18 - January 27, 2013
সংবাদ: 2487146
আন্তর্জাতিক বিভাগ: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মরিটানিয়ায় ইসলামী শিক্ষা নামক সংগঠনের উদ্যোগে টিশিট শহরে এক হাজার কপি কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।


সংবাদ সংস্থা ‘ami’ এর বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মরিটানিয়ার শিক্ষা মন্ত্রীর উপদেষ্টা সাইয়্যেদ মোহাম্মাদ ওলিদ আশরাফ জানিয়েছেন, হযরত মোহাম্মাদ (সা.) এর পবিত্র জন্ম বার্ষিকী এবং মুসলিম ঐক্য সপ্তাহের আগমনে টিশট শহরের অধিবাসীদের ইসলামের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এদেশের রাজধানী নোয়াকচট শহরের ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত টিশট শহর। এ শহরটি ৫৩৬ সালে (হিজরি) প্রতিষ্ঠিত হয়েছে। মরিতানিয়া’য় ঐতিহাসিক শহরগুলোর মধ্যে টিশট শহরটি অন্যতম এবং ইউনেস্কো, টিশট শহরটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধন করেছে।
1177980

captcha