IQNA

তুরস্কের মসজিদে পুরানো কোরআন শরিফের সন্ধান

18:17 - January 30, 2013
সংবাদ: 2488789
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কে আনাতোলিয়া শহরের একটি মসজিদে কয়েক খণ্ড পুরাতন পবিত্র কোরআন শরিফের সন্ধান পাওয়া গিয়েছে।
‘trouvetamosquee’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ২০০ বছর পুরাতন এই পবিত্র কোরআন শরীফগুলো আনাতোলিয়া শহরের কুনিয়াহ অঞ্চলের একটি মসজিদে পাওয়া গিয়েছে।
বিশেষজ্ঞ মণ্ডলী ধারণা করছে ৩২ খণ্ড পবিত্র কোরআন শরীফগুলো প্রায় ২০০ থেকে ২৫০ বছর পুরাতন। শিরওয়ানি মসজিদ পরিষ্কার করার সময় এই কোরআন শরিফ গুলো পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে কোরআন শরিফগুলো কুনিয়াহ গ্রন্থাগারে সংরক্ষণ করা হয়েছে।

কুনিয়াহ গ্রন্থাগারের কর্তৃপক্ষ জানিয়েছেন, কিছু দিনের মধ্যে এই কোরআন শরিফগুলো জনসাধারণের পর্যবেক্ষণের জন্য প্রদর্শন করা হবে।

তিনি আরও জানান, তুরস্কের বিভিন্ন অঞ্চলে এর আগেও পুরাতন কোরআন শরিফ পাওয়া গিয়েছে এবং এদেশের অন্যান্য মসজিদে এর থেকে অনেক পুরাতন কোরআন শরিফ থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, ৩২ খণ্ড পুরাতন কোরআন শরিফের মধ্যে দুই খণ্ড হস্ত লিখিত কোরআন শরিফ রয়েছে।
1180206
captcha