IQNA

পশ্চিম তীরে ইহুদি বসতি বন্ধে জাতিসংঘের নির্দেশ

11:53 - February 01, 2013
সংবাদ: 2489182
আন্তর্জাতিক বিভাগ : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের সমস্ত বসতি নির্মাণ বন্ধ করতে তেল আবিবকে নির্দেশ দিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে বিশ্ব সংস্থাটি বলেছে, পশ্চিম তীরে ইসরাইল বসতি নির্মাণ করে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ইসরাইলকে এসব এলাকা থেকে সব বসবাসকারীকে সরিয়ে নিতে বলেছে।
IRIB এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতিসংঘ মানবাধিকার তদন্ত দল তাদের সর্বশেষ প্রতিবেদন এসব কথা বলেছে। এ ছাড়া, পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের ফলে সেখানে কি ধরনের প্রভাব পড়ছে তা তদন্ত করার সময় তেল আবিব তদন্ত দলকে কোনো রকম সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছে এ সংস্থা। গত মার্চ মাসে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এ তদন্ত দল গঠন করে।
জাতিসংঘ তদন্ত দল বলেছে, চতুর্থ জেনেভা কনভেনশনের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী ইসরাইল কোনো পূর্ব শর্ত ছাড়াই পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর থেকে বসতি সরিয়ে নিতে বাধ্য।
জাতিসংঘ তদন্ত দলের রিপোর্টে বলা হয়েছে- ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে ইসরাইলকে দখল করা ভূখণ্ডে কোনো নাগরিককে বসবাসের জন্য আনা নিষেধ করা হয়েছে। এ ধরনের কাজ যুদ্ধপারাধ হিসেবে গণ্য হবে বলেও কনভেনশনে বলা হয়।
এদিকে, জাতিসংঘ মানবাধিকার পরিষদের তদন্ত দলের প্রতিবেদন প্রকাশের পরপরই ইসরাইল তার নিন্দা জানিয়েছে। এর আগে, গত ২৯ জানুয়ারি ইসরাইল জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে যোগ দিতে অস্বীকার করে।#
captcha