IQNA

18:50 - February 01, 2013
সংবাদ: 2489298

আল্লাহর নাম প্রদর্শনে দণ্ডিত হল ঘানার স্ট্রাইকার

আন্তর্জাতিক বিভাগ : ঘানার মুসলিম স্ট্রাইকার ‘ওয়াকাসু মুবারাক’ মালী’র গোলে বল জড়িয়ে দেওয়ার পর তার জার্সিতে লেখা আল্লাহু আকবার নাম প্রদর্শন করায় হলুদ কার্ড পেয়ে পরবর্তী ম্যাচ হতে বঞ্চিত হল।

ISLAMETINFO এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ঘানার জাতীয় ফুটবল টিম ও স্পেনের স্প্যানিওল টিমের স্ট্রাইকার ‘ওয়াকাসু মোবারক’, আফ্রিকা নেশন কাপ ফুটবল টুর্নামেন্টের মালী’র বিপক্ষে খেলার সময় প্রতিক্ষের গোলে বল জড়ানোর পর উল্লাস করতে করতে নিজের জার্সিতে লেখা ‘আল্লাহু আকবার’ লেখা প্রদর্শন করলে রেফারী তাকে হলুদ কার্ড দেখান।
‘ALLAH IS GREAT’ লেখা জার্সি প্রদর্শনের পর হলুদ কার্ড পাওয়ার কারণে পরবর্তী ম্যাচে তিনি নাইজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।#1180503
captcha