IQNA

বর্তমান বিশ্বে ইসলামী ঐক্যের পতাকা বাহক ‘ইমাম খামেনেয়ী’

16:03 - February 03, 2013
সংবাদ: 2490615
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী নাজাফে আশরাফের জুম্মার নামাজের খতিব বলেছেন, নিঃসন্দেহে ইমাম খোমেনী (রহ.) ইসলামী ঐক্যের পতাকা বাহক ছিলেন। তাঁর ওফাতের পর এই পতাকা মাটিতে লুটিয়ে যায়নি এবং বর্তমান বিশ্বে ইসলামি বিপ্লবের মহামান্য নেতা “সাইয়্যেদ আলী খামেনেয়ী” এই পতাকাকে অটুট করে ধরে রেখেছেন।


কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাজাফে আশরাফের জুমআর নামাজের খতিব এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা ইকনা’র সাংবাদিককে জানিয়েছেন, আহলে বায়েতের (আ.)এর নীতি অনুসারে শিয়া ওলামাগণ সর্বদা চেষ্টা করেছেন মুসলমানদের বিভিন্ন মাজহাব সমূহের মধ্যে ঐক্য বজায় রাখতে।

জুমআর খতির হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘সৈয়দ সাদরুদ্দীন কোবানচী’ ইসলামী ঐক্য শক্তিশালী করণে উদ্দেশ্য বিভিন্ন ইসলামী সম্মেলনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

তিনি আরও জানান, ডিপ্লোম্যাসি ঐক্য এবং সেটা বাস্তবায়নের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে ইমাম খোমেনী (রহ.) সমস্ত বিশ্বের জন্য ইসলামী ঐক্যের পতাকা বাহক ছিলেন এবং ঐক্য সংগঠনের জন্য তিনি বিশ্ববাসীকে জেগে উঠতে বলেছেন।

জুমআর খতির হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘সৈয়দ সাদরুদ্দীন কোবানচী’ শেষ প্রান্তে বলেন’ আমরা এখনও ইসলামী ঐক্য সংগঠনের জন্য পূর্ণ চেষ্টা করছে এবং এখনও পর্যন্ত আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য পৌছাতে পারেনি।
1181742
captcha