IQNA

মুসলমানদের মধ্যে ঐক্য বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানি জনতার বিক্ষোভ

20:49 - February 04, 2013
সংবাদ: 2491426
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের রাওলপিন্ডি শহরে, শিয়া এবং সুন্নি মাজহাবের মধ্যে ঐক্য বৃদ্ধির লক্ষ্যে সহস্রাধিক জনতা বিক্ষোভ মিছিলের সমবেত করেছে।
‘Press TV’ বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিক্ষোভকারীরা নিজেদের শ্লোগানের মাধ্যমে পাকিস্তানে মুসলমানদের মধ্যে বিভক্ত হওয়ার কারণে বিদেশী চক্রান্তকারীদের কঠোর নিন্দা জানিয়েছে।

বিক্ষোভকারীরা দেশের অভ্যন্তরীণ সহিংসতার প্ররোচনার কারণে পাশ্চাত্য সরকারদের দোষারোপ করেছে।
এছাড়াও, বিক্ষোভকারীরা এই বিক্ষোভের মাধ্যমে আমেরিকায় ইসলাম বিরোধী চলচ্চিত্র নির্মাণের কারণে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বিদেশী এবং পশ্চিমা সামরিক বাহিনীর কুৎসিত পরিকল্পনার মাধ্যমে পবিত্র ধর্ম ইসলাম’কে অবিরত অবমাননা করে চলছে।

উল্লেখ্য যে, সম্প্রতি কয়েক মাসে পাকিস্তানের বিভিন্ন শহরে শিয়াদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং এদেশে ২০১২ সাল থেকে এ পর্যন্ত লক্ষাধিক শিয়াকে হত্যা করা হয়েছে।
1182954

captcha