‘cvqc’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অষ্ঠতম কুরআন প্রতিযোগিতায় প্রাপ্ত বয়স্কদের হেফজ প্রতিযোগিতার জন্য সাতটি দলে বিভক্ত করা হবে এবং তরুণদের তিনটি দলে বিভক্ত করা হবে। ১৬ বছরের ঊর্ধ্বে প্রতিযোগিতাদের তেলাওয়াতের জন্য নির্ধারণ করা হয়েছে।
হেফজ বিভাগে প্রতিযোগিতাদের নির্ভুল মুখস্থ, সঠিক উচ্চারণ এবং আয়াত পড়ার ক্ষমতার উপর ভিত্তি করে বিবেচনা করা হবে।
তেলাওয়াত বিভাগে পবিত্র কোরআনের সূরা এসরা থেকে সূরা যুমার মধ্যে থেকে তেলাওয়াত করতে হবে।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে ২৩শে মার্চে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য যে, এই প্রতিযোগিতা প্রতি বছর ভার্জিনিয়ায় ইসলামিক সেন্টারের পক্ষ থেকে তরুণদের কুরআন হেফজের প্রতি উৎসাহিত করার উদ্দেশ্য উক্ত সেন্টারে অনুষ্ঠিত হয়।
1186003