IQNA

আলজেরিয়ান তরুণীদের উদ্দেশ্যে হিজাব প্রশিক্ষণ প্রচারাভিযান

21:04 - February 12, 2013
সংবাদ: 2495602
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ায় ইসলামিক নেতাদের উদ্যোগে তরুণীদের হিজাব প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ‘সতীত্ব পরিকল্পনা’ নামক অভিযান শুরু হয়েছে।

‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলজেরিয়ান সমাজে হিজাবের সুফলতা প্রচার এবং তরুণীদের হিজাব প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্য এদেশের ধর্মীয় নেতাবৃন্দ ‘সতীত্ব পরিকল্পনা’ নামক প্রচারাভিযান শুরু করেছে।

এই প্রচারাভিযান ১০ থেকে ১৫ বছরের তরুণীদের জন্য গ্রহণ করা হয়েছে। উক্ত প্রচারাভিযানের মূল উদ্দেশ্যে নব যুবতীদের হিজাবের প্রশিক্ষণ প্রদান এবং হিজাব সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া।
এই পরিকল্পনার কর্মকর্তা হাশেম বিন খোদা জানিয়েছেন, এই পরিকল্পনা গ্রহণের পরে ৩০০ তরুণী হিজাব পরার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি আরও জানান, আলজেরিয়ায় পাঁচ বছর আগে হিজাব পরিধানের এই পরিকল্পনা শুরু হয়েছে এবং বর্তমানে ইসলামী নেতাদের সহযোগিতায় এই পরিকল্পনা জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে।
1186522
captcha