লু ফিগারো বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উগ্র ইহুদিদের একটি দল কুদস শরিফে অবস্থিত মা’মানাল্লাহ নামক মুসলিম কবরস্থানে হামলা চালিয়ে কয়েকটি কবরের উপর হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননাকর শ্লোগান লিখে রেখা যায়। এছাড়া তারা ৩০টি কবরের উপর বর্ণবাদী ও ইসলাম বিরোধী বিভিন্ন শ্লোগান লিখে রেখে যায়।
আল-আকসা আওকাফ সংস্থা কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে উগ্র ইহুদিদের অবমাননাকর এ পদক্ষেপের নিন্দা জানিয়ে এ বর্ণবাদী পদক্ষেপের জন্য দখলদার ইসরাইল দায়ী বলে উল্লেখ করা হয়েছে।
অবৈধ ইহুদি বসতি স্থাপনের কুউদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অবমাননাকর এ ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয় –এ কথা উল্লেখ করে অধিকৃত অঞ্চলের ইসলামি নিদর্শন রক্ষার্থে সচেষ্ট হওয়ার জন্য মুসলিম উম্মাহ’র প্রতি আহবান জানিয়েছে সংস্থাটি।#1188765