OIC এর ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি সমন্বয় পরিষদের মহাসচিব একমালুদ্দীন এহসান উগলু এক বিবৃতিতে পাকিস্তানে ঐ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ঐ হামলায় ৮০ জনের বেশী বেসামরিক লোক নিহত এবং ২ শতাধিক লোক আহত হয়েছে।
উক্ত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মানবতা বিরোধী এ অপরাধকর্মের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহবান জানিয়ে জনাব উগলু বলেন : নারী ও শিশুসহ নিরাপরাধ জনগণ হত্যা ইসলাম ধর্মের শিক্ষার বহির্ভূত এবং কোনভাবেই এ ধরণের অপরাধকর্ম গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় আহতরা অতি শীঘ্রই সুস্থ্য হয়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#1191347