আন্তর্জাতিক বিভাগ: আলে সুয়ুদের সামরিক বাহিনী ১৯শে ফেব্রুয়ারি এদেশের পূর্বে অবস্থিত ‘আল আওয়ামিয়াহ’ শহরের রাজনৈতিক শিয়া কর্মী মুরসিউল রাবহ, ফজেলুস এবং মোহাম্মাদ ঈসা আল বাদ’রের বাড়ীতে হামলা করে তাদেরকে আটক করেছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলে সুয়ুদের সামরিক বাহিনী শিয়া কর্মীদের বাড়ীতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে।
প্রত্যক্ষ দর্শক মণ্ডলী বলেছে, এই শিয়া কর্মীদের গৃহে শিশু এবং নারীরা উপস্থিত থাকা স্বত্বেও আকস্মিক ভাবে গৃহে প্রবেশ করে হামলা চালিয়েছে।
এছাড়াও এদেশের বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক টেলিভিশন চ্যানেলে আলে সুয়ুদের সামরিক বাহিনী ঘরের ভিতরে প্রবেশ করে অর্থ অপহৃত করার দৃশ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আলে সুয়ুদের সামরিক বাহিনী তাদের পদক্ষেপ অব্যাহত রেখেছে এবং ‘আল আওয়ামিয়াহ’ শহরে অবরোধ জারি করেছে। পথচারীদের উদ্দেশ্য গুলি করে এই শহরের অধিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
1192149