বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ সম্মেলনে বিভিন্ন দেশ হতে বেশ কয়েকজন ইরান বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ এবং বক্তব্য রাখবেন। তারা ইরানে ইসলাম প্রবেশের পূর্বে ও পরে ইরানি সভ্যতার বিষয়ে আলোকপাত করবেন।
উক্ত সম্মেলন আগামী শুক্র ও শনিবার (২২ ও ২৩শে ফেব্রুয়ারী) ইতালী’র রোম শহরের সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও দর্শন কলেজে অনুষ্ঠিত হবে।#1192315