‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিটিআরসি ভাইস চেয়ারম্যান ‘মোহাম্মাদ গিয়াস উদ্দিন আহমেদ’ জানিয়েছেন, এই পদক্ষেপ বাংলাদেশ আইটি আইন প্রয়োগ করা হয়েছে এবং দেশের অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির কারণে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত দুটি ওয়েবসাইট এবং দশটি ওয়ে-ব্লগ যেগুলোই সামাজিক ব্যাহত এবং ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়েছে সেগুলো হ্যাক করা হয়েছে।
সম্প্রতি কুলাঙ্গার আহমেদ রজব হায়দার কর্তৃক পরিচালিত এক ইসলাম বিরোধী ওয়েব সাইটে ইসলাম বিদ্বেষী কুরুচিকর বক্তব্য প্রকাশের কারণে দেশে উত্তেজনা ছড়িয়ে পরেছে।
ইসলামী দল ‘জামায়াতে ইসলামী’ নেতাদের বিরুদ্ধে গত সপ্তাহে হায়দার এবং অন্যান্য ব্লগাররা বিভিন্ন অবমাননাকর মন্তব্য তুলে ধরেছে এবং এই দলটিকে ইসলাম বিরোধী হিসেবে মন্তব্য করেছে।
উল্লেখ্য যে, মুসলমানের দিক থেকে বাংলাদেশ তৃতীয়তম বৃহত্তম দেশ। এদেশে প্রায় ১৫ কোটি মুসলিম অধিবাসী রয়েছে। এদেশের আইন ব্যবস্থা ধর্মনিরপেক্ষ কিন্তু এদেশর মুসলমানেরা বিবাহ এবং উত্তরাধিকার বিষয়াদি ইসলামী শরিয়ত আইন অনুসরণ করে।
1193345