IQNA

নাসরুল্লাহ’র ইরানের সফরের খবর নাকচ করে দিল হিজবুল্লাহ

20:44 - February 28, 2013
সংবাদ: 2503895
আন্তর্জাতিক বিভাগ : হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ’র ইরান সফরের বিষয়ে গণ মাধ্যমসমূহে প্রচারিত সংবাদ নাকচ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
আল-মানার স্যাটালাইট চ্যানেলের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হিজবুল্লাহ’র জনসংযোগ বিভাগ জানিয়েছে। হিজবুল্লাহ প্রধানের অসুস্থ হওয়া এবং তার ইরান সফরের বিষয়ে প্রকাশিত সকল সংবাদই মিথ্যা এবং তিনি পরিপূর্ণরূপে সুস্থ্য রয়েছেন। তিনি বর্তমানে লেবাননে অবস্থান করছেন এবং ইরান বা অন্য কোন দেশের উদ্দেশ্যে তিনি লেবানন ত্যাগ করেননি।
উল্লেখ্য, ইতিপূর্বে কিছু কিছু গণমাধ্যম সৈয়দ হাসান নাসরুল্লাহ’র অসুস্থ হওয়া এবং তার ইরান সফরের বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল।#1195793
captcha