Islamic-events.be এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলাম বিরোধী নেতা গীর্ট উইল্ডার্সের নেতৃত্বাধীন হল্যান্ডের ইসলাম বিরোধী, কট্টর ও ডানপন্থী দলের প্রাক্তন সদস্য আর্নোড ভ্যান ডোর্ন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তিনি তার টুইটার পেজ-এ ‘একটু নতুন সূচনা’ শিরোনামে এ তথ্য দিয়েছেন, অতঃপর তিনি (আরবিতে লেখা) শাহাদাতাইনের ছবি সংযোজন করেছেন।
টুইটারের ইউজারদের প্রথমে এ বিষয়টি অবিশ্বাস্য হলেও আর্নোড ভ্যান ডোর্ন এ সংবাদের সত্যায়ন করেছেন।#1197462