IQNA

মসজিদুল আকসাতে হামলা চালিয়ে কোরআন অবমাননা করল ইসরাইলি পুলিশ

21:04 - March 03, 2013
সংবাদ: 2505493
আন্তর্জাতিক বিভাগ: ইসরাইলি এক পুলিশ অফিসার ৩য় মার্চে মসজিদুল আকসাতে প্রবেশ করে নারীদের কুরআনের আসরে হামলা চালিয়ে পবিত্র কোরআন অবমাননা করেছে।

‘Asharq’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসরাইলি পশুসুলভ এক পুলিশ অফিসার ৩য় মার্চে মসজিদুল আকসার মাগারেব দরজা দিয়ে প্রবেশ করে নারীদের কুরআনের আসরে হামলা চালিয়ে পবিত্র কোরআনে লাথি মেরে মাটিতে নিক্ষেপ করেছে।

নারীদের কোরআন তেলাওয়াতের আসরে এক অংশগ্রহণকারী জানিয়েছেন, আমরা প্রতি রবিবারে মসজিদুল আকসাই কোরআন তেলাওয়াতের আসরে অংশগ্রহণ করি। হটাত করে আজকে ইসরাইলি এক পুলিশ অফিসার মসজিদের ভিতরে প্রবেশ করে কোরআন তেলাওয়াতের এই আসরে হামলা করে। পবিত্র কোরআনে লাথি মেরে মাটিকে ফেলে দিয়েছে এবং অবমাননা করে।

ফিলিস্তিনই এই মহিলা আরও জানিয়েছেন, মসজিদের মাগারেব দরজা শুধুমাত্র ইসরাইলি ঔপনিবেশিক এবং পর্যটকদের জন্য এবং এই দরজা দিয়ে ফিলিস্তিনই নারীদের ভিতরে প্রবেশ করার অধিকার নেই এবং ইসরাইলি পুলিশ অফিসার এই বাহানা নারীদের কুরআনের আসরে হামলা চালিয়ে পবিত্র কোরআন অবমাননা করেছে।

উল্লেখ্য যে, এখনও পর্যন্ত মসজিদুল আকসার অবস্থা উত্তেজনা বিরাজ করছে এবং ফিলিস্তিনই প্রতিবাদী নারীরা এখনও এই মসজিদে অবস্থান করছে।
1198214
captcha