IQNA

ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে ইথোপিয়ার একটি খ্রিষ্টান কলেজে

17:04 - March 05, 2013
সংবাদ: 2506810
আন্তর্জাতিক বিভাগ : ইথোপিয়ার ‘মাকানা ইয়াসুজ’ কলেজে, ‘মারইয়াম মুকাদ্দাস’, ‘মুলকে সুলাইমান’, ‘হযরত ইব্রাহিম (আ.)’ ও ‘হযরত ইউসুফ (আ.)’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইথোপিয়ায় অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর জনাব মুহসিন আশুরী’র সাথে উক্ত কলেজের মুসলিম এ্যান্ড ক্রিশ্চিয়ান রিলেশন বিভাগে প্রধান জনাব আবদি’র এক সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে আলোচনাসহ উক্ত সাক্ষাত অনুষ্ঠানে উল্লিখিত ধর্মীয় চলচ্চিত্রসমূহ এ কলেজে প্রদর্শনের কথা বলা হয়।
এছাড়া উক্ত সাক্ষাতে খ্রিষ্টান ছাত্র-ছাত্রীদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে অধিক পরিচিত করার জন্য বিশেষ কর্মশালা আয়োজনের বিষয়ে উভয়ে সমঝোতায় পৌঁছান।
উল্লেখ্য, কলেজটি প্রটেস্টান খ্রিষ্টানদের অধীনে পরিচালিত হয়।#1198805
captcha