কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হোসাইন (আ.)এর মাযারের নতুন যারীহ্ উদ্বোধনের এই অনুষ্ঠানে ইরানী পররাষ্ট্র মন্ত্রী ‘আলী আঁকবার সলেহি উপস্থিত ছিলেন।
ইরাক সফরে ইরানী পররাষ্ট্র মন্ত্রী বার্তা সংস্থা ‘নুন’কে জানিয়েছেন, আমি ইরানী সরকারের পক্ষ থেকে ইরাক সফরে আসিনি বরং ব্যক্তিগত ভাবে এই সফরে এসেছি। আমি ইমাম হোসাইন (আ.)এর পবিত্র মাযার শরীফ যিয়ারত এবং ইরাকী ধর্মীয় নেতা মহোদয়দের সঙ্গে দেখা করার জন্য এসেছি।
ইরানী পররাষ্ট্র মন্ত্রী ‘আলী আঁকবার সলেহি ইমাম হোসাইন (আ.)এর মাযারের নতুন যারীহ্ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
নতুন যারীহ্-এর ওজন ১২ টন। যারমধ্যে ৫ টন কাঠের কাজ এবং ৫ টন রুপার কাজ এবং ১২০ কেজি স্বর্ণের কাজ করা হয়েছে।
ইমাম হোসাইন আলাইহিস সালামের নতুন যারিহ্, পবিত্র কোরআনের আয়াত, ইমামগণের পবিত্র নাম সহকারে আলী আঁকবার এবং আলী আজগার আলাইহুমাস সালামের পবিত্র নামের মাধ্যমে সুশোভিত করা হয়েছে।
উল্লেখ্য যে, ইমাম হোসাইন আলাইহিস সালামের নতুন যারিহ্-এর নির্মাণ কাজ ইরানের পবিত্র নগরী কোমে সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে স্থল পথে ইরাকের পবিত্র নগরী কারবালায় স্থানান্তর করা হয়েছে।
1199126