IQNA

নিউ ইয়র্কে আয়োজিত হবে ৫ম হেফজে কুরআন প্রতিযোগিতা

18:53 - March 15, 2013
সংবাদ: 2511402
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ১৪ ও ১৫ বছরের ছাত্রদের জন্য ৫ম হেফজে কুরআন প্রতিযোগিতা আগামী আগস্ট মাসে নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Isa-nys ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা নিউ ইয়র্ক ইসলামিক ফাউন্ডেশন ও ‘আন-নূর’ স্কুলের উদ্যোগে ছাত্রদেরকে পবিত্র কুরআন মুখস্থ করার প্রতি উত্সাহিত করার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।
প্রতিযোগীরা সর্বমোট ৮টি বিভাগে –পরিপূর্ণ কুরআন, ১৫ পারা, ৮ পারা, ৫ পারা, শেষের ৩ পারা, শেষের ২ পারা, ৩০তম পারা এবং সূরা আ’লা হতে সূরা নাস পর্যন্ত- পরস্পরের প্রতিদ্বন্দিতা করবে।
শেষের দু’টি বিভাগে যথাক্রমে শুধুমাত্র নার্সারী হতে চতুর্থ শ্রেণী এবং নার্সারী ও প্রথম শ্রেণী’র ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে। অবশিষ্ট বিভাগগুলো যেকোন বয়সের প্রতিদ্বন্দী অংশগ্রহণ করার সুযোগ পাবে।
উল্লেখ্য, ছাত্রদের উদ্দেশ্যে আয়োজিত এ হেফজে কুরআন প্রতিযোগিতায় সমগ্র যুক্তরাষ্ট্রের নার্সারী হতে মাধ্যমিক স্কুলের মুসলিম ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে।#1204109
captcha