ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাশিয়ান মুফতি কাউন্সিলের কর্মকর্তা ১৪ই মার্চে এক বিবৃতিতে জানিয়েছেন, সম্প্রতি রাশিয়ান রেডিও এবং টেলিভিশন আন্তর্জাতিক একাডেমীর রাষ্ট্রপতি ‘Anatoly Lysenko’এর নিকট আনুষ্ঠানিক ভাবে এদেশের টেলিভিশন সেন্টারে ১৫ শতাংশ প্রোগ্রাম, ইসলামী অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়াও রাশিয়ান মুফতি পরিষদের প্রধান ‘শেখ রাহুল গেইনুদ্দিন চিঠির মাধ্যমে রাশিয়ান রেডিও এবং টেলিভিশন আন্তর্জাতিক একাডেমীর রাষ্ট্রপতির নিকট আহ্বান জানিয়েছেন, রাশিয়ান মোট জনগণের মধ্যে ১৫ শতাংশ মুসলিম অধিবাসী। এজন্য আমরা আশা করছি এদেশের টেলিভিশন প্রোগ্রামের মধ্য কমপক্ষে ১৫ শতাংশ অনুষ্ঠান ইসলাম ধর্মের সঙ্গে সম্প্রীত মুসলমানদের জন্য সম্প্রচার করা হউক।
এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, টেলিভিশন সেন্টারের কর্মকর্তারা ইসলামিক অনুষ্ঠানের মধ্যে প্রামাণ্য চিত্র, ঐতিহাসিক সিনেমা, শিক্ষা মূলক অনুষ্ঠান সহ মুসলমানদের সাথে সংযুক্ত অন্যান্য অনুষ্ঠান সমূহ সম্প্রচার করার প্রস্তাব দিয়েছে।
1204637