কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কোরআন বিষয়ক লিখিত ‘কোরআনের ঔজ্জ্বল্য’ নামক বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৭ই মার্চ স্থানীয় সময় সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইসলামি স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘আখতারুল ওয়াছি’, পবিত্র কোরআন শরীফের অনুবাদক ‘আব্দুল হক’, জাতীয় মতামত নামক ম্যাগাজিনের নির্বাহী পরিচালক শাহবাজ বানু, ভারতীয় ইসলামী একাডেমীর মহাসচিব মোহাম্মাদ ‘রেজাউল ইসলাম’ সহ অন্যান্য ব্যক্তি মহোদয় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ভারতের ইসলামিক চিন্তাবিদ এবং কুরআনিক গবেষক জালালুদ্দীন এপর্যন্ত ইসলামী বিষয়ক অনেক বই লিখেছেন।
1205901