IQNA

17:02 - March 25, 2013
সংবাদ: 2513394

মরিটানিয়া’য় ‘সোলাইমানিয়া’ নামক কুরআনিক স্কুল উদ্বোধন

আন্তর্জাতিক বিভাগ: মরিটানিয়া মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং নোয়াকশট শহরে তুর্কি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ১৭ই মার্চে কুরআনিক স্কুল ‘সোলাইমানিয়া’ উদ্বোধন হয়েছে।


‘ami.mr/fr’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের বিশিষ্ট ক্বারি ‘হামিদ সোলাইমানী’র স্মরণে ‘সোলাইমানিয়া’ কুরআনিক স্কুলের নামকরণ করা হয়েছে। উক্ত স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান মরিটানিয়া’র ধর্ম মন্ত্রীর উপদেষ্টা ‘সালামু ওয়ালিদ বাবেহ’ এবং তুরস্কের রাষ্ট্রদূতের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

এই কুরআনিক স্কুল তুরস্ক এবং মরিটানিয়া’র সহযোগিতায় ধর্মীয় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে।

নোয়াকশট শহরে অবস্থিত তুরস্কের রাষ্ট্রদূত এই উদ্বোধনী অনুষ্ঠানের নিজ বক্তৃতায় জানিয়েছেন, আশাকরি এই স্কুলে সকল কাজ খুব শীঘ্রই শেষ হবে এবং মুসলিম যুবক-যুবতী’রা পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্যে খুব শীঘ্রই এই স্কুলে একত্রিত হবে।

উল্লেখ্য যে, নোয়াকশট শহরে তিন দিন ব্যাপী কুরআনিক উৎসব অনুষ্ঠিত হবে এবং এই উৎসব অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
1205920
captcha