কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন অলিম্পিকের সমাপনই অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং শ্রীলংকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ হাকিকি দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন অলিম্পিকের সকল প্রতিবেদন উল্লেখ করেন।
এছাড়া শ্রীলংকায় অবস্থিত ইরানী রাষ্ট্রদূত হোসাইন পুর তার নিজ বক্তৃতায় মানুষের জীবনে পবিত্র কোরআন এবং হাদিসের অবস্থান এবং গুরুত্ব উল্লেখ করেন।
উল্লেখ্য যে, দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন অলিম্পিকের সমাপনই অনুষ্ঠান ২৪ই মার্চে অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ ৭ জনকে মূল্যবান পুরষ্কার প্রদান করা হয়েছে।
1206923