IQNA

কুয়েতে চতুর্থতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

15:39 - April 05, 2013
সংবাদ: 2514606
আন্তর্জাতিক বিভাগ: কুয়েতে চতুর্থতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৩য় এপ্রিলে উদ্বোধন হয়েছে।

মিশরের প্রিন্ট কৃত ‘Alshrvq’ সংবাদপত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘কুয়েতি পুরস্কার’ নামক চতুর্থতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের তথ্য কমিটির প্রধান ‘ইয়াকুবুল আহমেদ’ জানিয়েছেন, চতুর্থতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার নিজস্ব সাইটে চলিত বছর এবং গত বছরে সকল ছবি সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, বেশ কয়েকটি টেলিভিশন সেন্টর এই প্রতিযোগিতার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে এবং বিভিন্ন আরব এই ইসলামী দেশগুলোই ‘রেডিও কোরআনে’ এই প্রতিযোগিতার অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

‘ইয়াকুবুল আহমেদ’ বলেছেন, এই প্রতিযোগিতা কুয়েতের আমির, ‘সালেহ আহমেদ জাবেরুস সাবাহ’এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান ১০ম মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। হেফজ, তেলাওয়াত, তাজবিদ সহ অন্যান্য বিষয়ে প্রতিযোগীরা একে অপরের সঙ্গে প্রতিযোগী করবে।

উল্লেখ্য যে, কুয়েতে চতুর্থতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরান থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্বারি সৈয়দ মুস্তাফা হোসাইনী এবং সম্পূর্ণ কোরআনের হাফেজ হোসাইন মেহদী জাদে অংশগ্রহণ করেছেন।
1207711
captcha