‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ঢাকার একটি মসজিদের ইমাম এবং খতিব জনাব শহিদুল ইসলাম এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে জানিয়েছেন, আমার ধর্মীয় ব্লগারদের অপমান সহ্য করব না এবং যারা ইসলাম এবং হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করেছে, তাদের শাস্তির আহ্বানে আমাদের এই প্রতিবাদ।
পুলিশ বাহিনী জানিয়েছে, প্রায় এক লক্ষ ইসলাম প্রিয় মুসলমান এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন এবং ‘আল্লাহু আঁকবার’, নাস্তিক ব্লগারদের শাস্তি চাই’ শ্লোগানের মাধ্যমে প্রতিবাদ করেছে।
প্রতিবাদকারীরা সরকারের নিকট এসকল নাস্তিক ব্লগারদের শাস্তির দাবী করেছে।
প্রতিবাদের পূর্বে মুসলিম ওলামাগণ ইসলাম ও হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে যে সকল ব্লগাররা কুরুচিমূলক উক্তি ব্যক্ত করেছে তাদের তালিকা সরকারের নিকট জমা দিয়েছে।
উল্লেখ্য যে, এই প্রতিবাদ ৬ষ্ঠ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং মুসলমানের দিক থেকে ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান।
1208963