IQNA

আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ে ‘হিজাব দিবস’ নামক প্রদর্শনী উদযাপন

18:49 - April 09, 2013
সংবাদ: 2516993
সামাজিক বিভাগ: আমেরিকার ম্যাসাচুসেটস প্রদেশে বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘হিজাব দিবস’ নামক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অমুসলিমদের ইসলামী হিজাবের সাথে পরিচিত করানোর উদ্দেশ্য বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ম এপ্রিলে এই প্রদর্শনী প্রদর্শিত করেছে।

এই প্রদর্শনীতে মুসলিম শিক্ষার্থীরা হিজাব সম্পর্কে অমুসলিম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে।

এছাড়াও ইসলামি হিজাবকে সমর্থন করে বোস্টন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন অমুসলিম ছাত্রী হিজাব পরিধান করেছে।
1209574

captcha