IQNA

গীনিস বুকে ক্ষুদ্রতম হস্তলিখিত পবিত্র কোরআন শরীফ নিবন্ধনের আহ্বান

19:15 - April 16, 2013
সংবাদ: 2519934
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের অধিবাসী ‘হাসান আব্দুর রাব্বেহ’ জানিয়েছেন, পৃথিবীর ক্ষুদ্রতম হস্তলিখিত পবিত্র কোরআন শরীফ তাঁর নিকট রয়েছে এবং এই পবিত্র কোরআন শরীফ গীনিস বুকে নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছেন।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ২৪ মিলি মিটার দৈর্ঘ্য এবং ১৯ মিলি মিটার প্রস্থ বিশিষ্ট উক্ত পবিত্র কোরআন শরীফটি ‘হাসান আব্দুর রাব্বেহ’ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং তিনি এপর্যন্ত এই কোরআন শরীফ সম্পর্কে অনবগত ছিলেন।

তিনি জানিয়েছেন, এই পবিত্র কোরআন শরীফে ৬০৪টি পৃষ্ঠা রয়েছে এবং এর পৃষ্ঠাগুলোই সোনার কাজ করা রয়েছে।

বলা হয়েছে যে, এই কোরআন শরীফটি প্রায় ৪০০ বছর পূর্বের এবং ওসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত।

‘হাসান আব্দুর রাব্বেহ’ আরও জানিয়েছেন, মালয়েশিয়ায় প্রাপ্ত ক্ষুদ্রতম কোরআন শরীফ গীনিস বুকে নিবন্ধন করা হয়েছে কিন্তু এই কোরআন শরীফটি মালয়েশিয়ায় প্রাপ্ত কোরআন শরীফের থেকেও ক্ষুদ্রতর এবং তিনি এই পবিত্র কোরআন শরীফটি ক্ষুদ্রতম কোরআন হিসেবে গীনিস বুকে নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
1212624
captcha