বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত সোমবার ইরাকের বাগদাদসহ বেশ কয়েকটি শহরে ধারাবাহিক বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত। এ সকল বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছে।
ইরাকের প্রাদেশিক নির্বাচনের সমসময়ে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন : ইরাকি জাতির শত্রুরা ইরাকে গণতন্ত্রকে শক্তিশালী করার পথে বাধা সৃষ্টি এবং জনগণের মাঝে সাম্প্রদায়িক দ্বন্দ সৃষ্টি করতে এ ধরণের ঘৃন্য পদক্ষেপের আশ্রয় নিচ্ছে।
তিনি ইরাকি জাতি ও বিশেষভাবে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, ইরাকের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে শক্তিশালী করতে ইরাক সরকারের দৃঢ় পদক্ষেপের বিষয়ে ইরানের সর্বাত্মক সমর্থনের কথা পূনর্ব্যক্ত করেন।#1213411