IQNA

জিম্বাবুয়ের গ্রন্থমেলায় পরিদর্শিত হচ্ছে বিভিন্ন ভাষায় অনূদিত কুরআন ও এর তাফসির

22:38 - April 17, 2013
সংবাদ: 2520557
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : জিম্বাবুয়েতে অনুষ্ঠিত গ্রন্থমেলায় বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কুরআন ও এর তাফসির বিষয়ক গ্রন্থ এবং ইংরেজী ভাষায় ইসলাম ও আহলে বাইত (আ.) বিষয় ভিত্তিক বিভিন্ন গ্রন্থ এদেশে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ হতে প্রদর্শিত হচ্ছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জিম্বাবুয়ের দ্বিতীয় বৃহত শহর বুলাওয়েতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত এ গ্রন্থমেলায় ইরানের সাংস্কৃতিক কেন্দ্র ‘ইসলাম পরিচিতি’ ও ‘ইরান পরিচিতি’ নামক দু’টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে।
এ দু’টি স্টলে মরহুম আয়াতুল্লাহ মুসাভি লারী রচিত বিভিন্ন গ্রন্থ এবং ভূগোল, ইতিহাস, সভ্যতা, শিল্প-সংস্কৃতি, ইসলামি ইরানের উন্নয়ন ও ইরানে ইসলামি বিপ্লবসহ অন্যান্য বিষয়ের উপর বিভিন্ন সচিত্র গ্রন্থও প্রদর্শিত হচ্ছে।
এছাড়া ইসলামিক থট ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিভিন্ন পত্রিকাও এতে উপস্থাপন করা হয়েছে।#1214175
captcha