IQNA

বোস্টনে বোমা বিস্ফোরণের নিন্দা প্রকাশ করেছে আমেরিকান মুসলমানেরা

1:01 - April 18, 2013
সংবাদ: 2520579
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকান মুসলমানেরা বোস্টনে বোমা বিস্ফোরণের কঠোর নিন্দা প্রকাশ করেছেন এবং বোমা বিস্ফোরণের জন্য যে সকল ব্যক্তিরা আহত হয়েছে তাদের সাহায্য ও দোয়া আহ্বান জানিয়েছেন।

‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিলের নির্বাহী পরিচালক ‘নাহাদ অবাদ’ এক বিবৃতিতে জানিয়েছেন, বোস্টনে এই মর্মান্তিক বোমা বিস্ফোরণের কারণে আমেরিকান সকল অধিবাসীরা তীব্র নিন্দা প্রকাশ করেছে।

তিনি আরও জানিয়েছেন, আমরা সকল ধর্মের অনুসরণকারীদের নিকট আহ্বান জানাচ্ছি যে, তারা যেন এই হামলার কারণে যারা মারা গিয়েছে, তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করে।

তিনি অত্যন্ত গুরুত্বারোপ করে বলেন, আমরা এই সন্ত্রাসী হামলার অপরাধীদের চিহ্নিতকরণ এবং শাস্তির দাবি করছি।

উত্তর আমেরিকান ইসলামিক সোসাইটি (ISNA) এবং আমেরিকার মেরিল্যান্ড শহরের মুসলিম কাউন্সিল আলাদা আলাদা বানীর মাধ্যমে এই হামলার নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য যে, গত ১৫ই এপ্রিলে আমেরিকার বোস্টনে ম্যারাথনের ফিনিশিং লাইনের কাছে পর পর দু’টি বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে আট বছরের একটি শিশু ছিল। বোস্টন ম্যারাথন, আমেরিকার সবচেয়ে পুরনো ও সম্মানজনক দৌড় প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হয়।
1213976
captcha