বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইউক্রেনের মুসলমানদের কার্যালয় গত বুধবার (১৭ই এপ্রিল) এ কথা ঘোষণা করে জানিয়েছে : এ পত্রিকা ইউক্রেনের ইসলাম পরিচিতি কেন্দ্রের উদ্যোগে প্রতি মাসে প্রকাশিত হবে। ‘ভিয়াচলাভ আশভিদ’ এ পত্রিকার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
এ পত্রিকায় ইসলাম পরিচিতি এবং উলুমে ইসলামি, কুরআনি ও মুসলমানদের বিষয়ে চিন্তাবিদ ও গবেষকদের সর্বশেষ গবেষণার উপর বিভিন্ন প্রবন্ধ স্থান পাবে।#1214428