‘algerie-focus’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মসজিদুল হারাম এবং মসজিদুল নাবাবি’র পর আলজেরিয়ায় ২০১২ সালের এপ্রিল মাসে তৃতীয় বৃহত্তম মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
আলজেরিয়ায় ধর্ম মন্ত্রী ‘বু আব্দুল্লাহ গোলামুল্লাহ’ ২৩শে এপ্রিলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, পনের তালা বিশিষ্ট এই লাইব্রেরিতে দশ লাখের অধিক ইসলামী গ্রন্থের সমন্বয়ে সুসজ্জিত করা হবে এবং এই মসজিদের অধীনে পবিত্র কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা চালু করা হবে যাতে একসাথে তিন’শ ছাত্ররা ক্লাস করতে পারবে।
তিনি আরও জানান, তৃতীয় বৃহত্তম মসজিদের গাড়ি পার্কিং-এ ছয় হাজার গাড়ি একসাথে পার্কিং করতে পারবে যাতে পবিত্র ঈদের নামাজে নামাজিদের কোন সমস্যা না হয়।
গোলামুল্লাহ গুরুত্বারোপ করে বলেন, এই মসজিদ শক্তিশালী করার জন্য সকল প্রকার পর্যবেক্ষণ করা হয়েছে এবং এই মসজিদটি শক্তিশালী ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রূপে নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য যে তৃতীয় বৃহত্তম মসজিদটি চার’শ বর্গ মিটার জমির উপর নির্মাণ করা হচ্ছে, যাতে এক লক্ষ বিশ হাজার নামাজি এক সাথে নামাজ পড়তে পারবে এবং এর মিনারের উচ্চতা ২৬৫ মিটার।
উক্ত মসজিদের সাথে দারুল কোরআনুল করিম, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, স্থায়ী প্রদর্শনী সেন্টার, লাইব্রেরী, সেমিনার কক্ষ, রিসার্চ সেন্টর এবং ইসলামিক আর্ট মিউজিয়াম নির্মাণ করা হবে।
এই মসজিদটির নির্মাণ কাজ ২০০৯ সালে শুরু হওয়ার কথা ছিল কিন্তু অজ্ঞাত কারণে মসজিদের নির্মাণ কাজ বিলম্বিত হয় এবং ২০১২ সালে এর নির্মাণ কার্ম শুরু করা হয়।
1217442