আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ দিবস উপলক্ষে গাদির মসজিদের খতিব ও ইমাম সাদিক (আ.) মাদ্রাসার প্রধান শেখ হামিদ জালাল হাদিম ইসলাম প্রচারে হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর চিন্তাধারা, বর্তমান মুসলিম নারীদের প্রতিরূপ হিসেবে হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এবং হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এর জীবনীর বিভিন্ন দিকের উপর আলোকপাত করে মূল্যবান বক্তব্য রাখবেন।
উল্লেখ্য যে, উক্ত আনন্দ মাহফিলে অংশগ্রহণের জন্য সকল মুসলমানদের, বিশেষ ভাবে শিয়া ও আহলে বাইত (আ.)এর ভক্তদের আমন্ত্রণ করা হয়েছে।
1217495