IQNA

হুজর ইবনে আদির (রা.) লাশ চুরির সাথে জড়িতদের পরিণতি ভোগ করতে হবে

8:55 - May 05, 2013
সংবাদ: 2528316
আন্তর্জাতিক বিভাগ : বিশিষ্ট সাহাবী হুজর ইবনে আদি (রা.) এর মাজারের প্রতি অবমাননার নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান, মহানবী (স.) এর বিশিষ্ট সাহাবী’র মাজারের প্রতি অবমাননা এবং তার লাশ চুরি করার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি এ ঘটনার সাথে জড়িত কুলাঙ্গারদেরকে জায়নবাদী ইসরাইলের অনুচর হিসেবে উল্লেখ করে বলেন, ইহুদিবাদীরা এর আগে অধিকৃত ফিলিস্তিনে বহু মুসলিম মনিষীর মাজার ধ্বংস ও লাশের অবমাননা করেছে।
তিনি বলেন : এই অবমাননাকর কাজে জড়িতদের এমন শিক্ষা দেয়া হবে যে, তারা এর জন্য অনুতপ্ত হবে।
captcha