Islam.ru ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘রিয়াজান’ শহরের মাদ্রাসার পক্ষ হতে ‘ইসলাম থেকে শিক্ষা’ শ্লোগানের আলোকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নির্ধারিত সুরা পাঠ করার পর পরীক্ষায় অংশগ্রহণ করবে। সুরা’র বিষয়বস্তু উপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রস্তুত করা হবে এবং শিক্ষার্থীদের পবিত্র কোরআনের নির্ধারিত সুরার বাস্তবিক অর্থে বুঝে উত্তর দিতে হবে।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন সঠিক মানে বিকশিত কর। প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারীদের মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।
উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতা চার বছর যাবত একাধারে রাশিয়ার রিয়াজান শহরে অনুষ্ঠিত হয়ে আসছে।
1223058