IQNA

সরকারের নির্দেশে দিগন্ত টিভি বন্ধ

1:26 - May 07, 2013
সংবাদ: 2529492
আন্তর্জাতিক বিভাগ: বাংলাদেশ সরকার-বিরোধী হিসেবে পরিচিত দিগন্ত টিভি চ্যানেলের সকল সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার।

‘bdnews24’এর বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চ্যানেল বন্ধের কারণ হিসেবে এখনো কোন সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। কিছু কিছু গণমাধ্যম খবর জানিয়েছে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দিগন্ত টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে। তবে, দিগন্ত টিভির প্রধান বার্তা সম্পাদক দিয়াউল কবির সুমন জানান, রাত ৪টা ২২৪ থেকে ৪টা ২৮ মিনিটের মধ্যে চ্যানেল বন্ধের কার শেষ করা হয়। এ সময় চ্যানেল বন্ধের কাজ শেষ করা হয়। চ্যানেল বন্ধের কারণ জানতে চাইলে সরকারি কর্মকর্তারা জানান, ‘ওপরের নির্দেশে চ্যানেল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। তারা বিস্তারিত কিছু জানায়নি।

দিয়াউল কবির সুমন আরও জানান আমাদের অনুষ্ঠান সম্প্রচার চলাকালে এ চ্যানেল বন্ধ করা হয়।

এদিকে, রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে থেকে হেফাজতে ইসলামির কর্মীদের সরিয়ে দিয়েছে সরকার।এ জন্য রাত আড়াইটার দিকে মতিঝিলে অবস্থানকারী হেফাজত কর্মীদের সরিয়ে দিতে অভিযান শুর করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ-র্যা ব-বিজিবির কয়েক হাজার সদস্য এই অভিযানে অংশ নেয়। প্রচুর পরিমাণ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শত শত মানুষ হতাহত হয়েছে এবং অনেকের লাশ ময়লার গাড়ি বিভিন্ন গাড়িতে করে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়নি। বরং বেসরকারি চ্যানেলের সকাল আটটার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, দমকল বাহিনীর লোকজন শাপলা চত্বর এলাকা ধোয়া মোছার কার করছে।

উল্লেখ্য যে, মুসলমানের দিক থেকে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ। এদেশে প্রায় ১৫ কোটি মুসলিম অধিবাসী রয়েছে এবং মুসলমানের দিক থেকে ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান।
1223807

captcha