আলজেরিয়ায় প্রকাশিত "Almhvr" সংবাদপত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহমেদ কুরখান জানিয়েছেন, আমি ‘জাজাকি’ ভাষায় পবিত্র কোরআন অনুবাদের পূর্বে আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে শরিফের লিখিত নাবাবির চল্লিশ হাদিস বইটি জাজাকি ভাষায় অনুবাদ করেছি।
আহমেদ কুরখান তুরস্কের ইউফা শহরের অধিবাসী। তুরস্কের পূর্বাঞ্চলে জাজাকি ভাষা প্রচলিত। আহমেদ কুরখান পবিত্র কোরআন অনুবাদের ব্যাপারে জানান, জাজাকি ভাষায় পবিত্র কোরআন এবং হাদিস অনুবাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ভাষাকে পুনরুজ্জীবিত করা এবং ধর্মতত্ত্ববিদদের সহযোগিতায় মহান আল্লাহর নির্দেশে গুলোকে ভালোভাবে অনুধাবন করা।
তিনি আরও জানিয়েছেন, আমি দীর্ঘ পাঁচ বছরে পবিত্র কোরআন অনুবাদ সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং এই সময়ে অনুবাদের জন্য বিভিন্ন সূত্রের সঙ্গে পরিচিত হয়েছে।
উল্লেখ্য যে, জাজাকি অথবা ডিমালী ভাষা ইরানের উত্তরপশ্চিম অঞ্চল ও কাশপিয়ার সাগরের উপকুলে বসবাসকারীর ভাষা এবং ভারত ও ইউরোপিয়ানের এক প্রদেশের আঞ্চলিক ভাষা যা তুরস্কে ব্যাপক প্রচলিত রয়েছে।
1224844