IQNA

আগামী পাঁচ বছরে মদিনায় পাঁচ’শতের অধিক হোটেল নির্মাণ করা হবে

14:58 - May 17, 2013
সংবাদ: 2534524
আন্তর্জাতিক বিভাগ: সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হাজ্বীদের চাহিদা পূরণের জন্য আগামী পাঁচ বছরে মদিনায় পাঁচ’শতের অধিক হোটেল নির্মাণ করা হবে।

‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সাম্প্রতিক বছর গুলোয় হজ্ব যাত্রী এবং হযরত মুহাম্মাদ (সা.)এর জিয়ারতকারীদের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণ এবং তাদের সুবিধার জন্য আগামী পাঁচ বছরে মদিনায় পাঁচ’শতের অধিক হোটেল নির্মাণ করা হবে।

মদিনা’র বাণিজ্য পর্যটন কমিটির সদস্য ‘আব্দুল গানিউল আনসার’ আরব নিউজের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছে, হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র মাযার শরীফ যিয়ারতের জন্য প্রতিদিন প্রায় ৩৩ হাজার জিয়ারতকারী মদিনায় প্রবেশ করেন এবং হজ্বের মৌসুমে এই পরিসংখ্যান পরিবর্তন হয়ে দশ লাখে দাড়ায়।

তিনি আরও জানিয়েছে, যদি আমারা হজ্ব যাত্রীদের সমস্যার কথা এখন থেকে চিন্তা না করি তাহলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে।

উল্লেখ্য যে, সৌদি আরবে ১৭ শতাংশ হোটেল বৃদ্ধি হয়েছে এবং প্রতি বছর হাজ্বীদের সংখ্যা বৃদ্ধির কারণে এখন এদেশে হোটেলের ঘাটতি রয়েছে এবং হোটেল বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
1228663
captcha