IQNA

আবারও খোলা হয়েছে আজারবাইজানে প্রাচীনতম মসজিদ

23:47 - May 18, 2013
সংবাদ: 2535212
আন্তর্জাতিক বিভাগ: গণপ্রজাতন্ত্রী আজারবাইজানের “শা’মাহী” নামক প্রাচীনতম জামে মসজিদটি পুনর্গঠনের পর ১৭ই মে’তে খোলা হয়েছে।
‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী আজারবাইজানের “শা’মাহী” জামে মসজিদ এদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য যা পুনর্গঠনের জন্য দীর্ঘ সময় বন্ধ ছিল।

এই মসজিদটি গতকাল ১৭ই মে’তে এই দেশের প্রেসিডেন্ট ‘এলহম আলী ওফের’ উপস্থিতিতে খোলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, “শা’মাহী” জামে মসজিদটি ৭৪৩ সালে নির্মাণ করা হয়েছে। কিন্তু ভূমিকম্প এবং পরিবেশগত সমস্যার কারণে পুনর্গঠন করা হয়েছে।

এই মসজিদটি সোভিয়েত শাসন আমলে বন্ধ করা হয়েছিল এবং ৮০ দশকে খোলা হয়।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই মসজিদটির পুনর্গঠন ২০০৯ সালে শুরু হয় এবং অবশেষ ২০১৩ সালে পুনর্নির্মাণ কর্ম শেষ হয় এবং ১৭ই মে'তে মুসলমানদের জন্য এই মসজিদের সদর দরজা খোলা হয়েছে।
1229880

captcha