IQNA

আয়াতুল্লাহ ঈসা কাসেমের বাড়ীতে হামলার নিন্দায় ইরাকে বিক্ষোভ

14:35 - May 19, 2013
সংবাদ: 2535627
আন্তর্জাতিক বিভাগ : বাহরাইনের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের বাড়ীতে হামলার নিন্দায় গত শুক্রবার বিক্ষোভ করেছে ইরাকের নাজাফ শহরের হাজার হাজার জনগণ।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত শুক্রবার জুমআর নামাযের পর কুফা মসজিদ হতে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ অংশগ্রহণকারী মুসল্লিরা বিভিন্ন শ্লোগান প্রদানের মাধ্যমে রাতের আঁধারে স্বৈরাচারী আলে খলিফা সরকারের বাহিনী কর্তৃক বাহরাইনের শীর্ষস্থানীয় এ আলেমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জানায়।
এদিকে ইরাকের সাদর মুভমেন্টের প্রধান জনাব মুকতাদা সাদর স্বৈরাচারী আলে খলিফা সরকারের এ পদক্ষেপের নিন্দায় ইরাক হতে বাহরাইনের রাষ্ট্রদূত বহিস্কারের দাবী জানিয়েছেন।
সাদর মুভমেন্টের প্রধান এক বিবৃতিতে বলছেন : বাহরাইনের ক্ষমতাসীন সরকারী বাহিনী’র এ হামলার বিপরীতে আমরা নিরব বসে থাকবো না।
তিনি বলেন : যদি এর কোন জবাব না দেওয়া হয় তবে আগামীতে বাহরাইনের অন্যান্য আলেমের বাড়ীতেও হামলা চালানো হবে।#1229417
captcha