IQNA

কাবুলে হযরত আলী (আ.)এর পবিত্র জন্মদিন পালিত

21:58 - May 23, 2013
সংবাদ: 2537741
কুরআনিক কার্যক্রম বিভাগ: আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আফগানিস্তানের রাজধানী কাবুলে সামাজিক ও সাংস্কৃতিক সেন্টার ‘উইজডম’এর উদ্যোগে আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই আনন্দ মাহফিল কাবুলের ধার্মিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হযরত আলী (আ.)এর জীবনীর আলোকে বিশেষ বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম স্যায়েদ ঈসা হোসাইনি এবং পরবর্তীতে হযরত আলী (আ.)এর শানে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়।

উল্লেখ্য যে, এই উৎসব অনুষ্ঠান স্থানীয় সময় দুপুর ২ ঘটিকায় কাবুলে ‘বাকিয়াতুল্লাহ আল আজম’ নামক হোসাইনিয়াতে অনুষ্ঠিত হয়েছে।
1232247

captcha