IQNA

ভারতে সাংস্কৃতিক উৎসব ‘আমিরুল মুমিনীন (আ.)’ অনুষ্ঠিত

23:59 - May 24, 2013
সংবাদ: 2537889
আন্তর্জাতিক বিভাগ: ভারতের লাখনু শহরে ২৩শে মে’তে হযরত আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমিরুল মুমিনীন (আ.) রিসালতের উত্তরাধিকারী এবং উম্মতের আমীর’ নামক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সাংস্কৃতিক উৎসব ২৩শে মে’তে আবরা ইমাম বাড়ীতে শুরু হয়েছে এবং ২৭শে মে পর্যন্ত অব্যাহত থাকবে।

ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব মণ্ডলী এবং ওলামাগণ এই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য যে, এই উৎসব অনুষ্ঠান হযরত আব্বাস (আ.) আঞ্জুমানের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। এপর্যন্ত উক্ত আঞ্জুমান শিয়া ও সুন্নি মাজহাবের ফিকাহ গ্রন্থ সমূহ আরবি থেকে উর্দু ভাষায় অনুবাদ করেছে এবং শিশুদের জন্য সচিত্র গল্প সমূহ প্রকাশ করেছে।
1232829
captcha