‘The Jakarta Globe’ সংবাদ পত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত চিত্র প্রদর্শনী ‘এশিয়া নিউজিল্যান্ড ফাউন্ডেশন’ এর উদ্যোগে জাকার্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এই চিত্র প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য অমুসলিমদেরকে ইসলাম সম্পর্কে বেশি করে অবগত করানো।
‘নিউজিল্যান্ডে ইসলামি এশিয়ার চিত্র’ নামক উক্ত চিত্র প্রদর্শনীতে, মুসলমানদের জীবনীর আলোকে প্রামাণ্য চিত্র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়।
নিউজিল্যান্ডের লেখক ‘এডরিন জনসন’ এবং ফটোগ্রাফার ‘আনাস ভিসতার’ ছয় মাস ব্যাপী নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে বসবাস-কৃত মুসলমানদের জীবনের বিভিন্ন ছবি এবং ফিল্ম সংগ্রহ করেছে। এবং এই প্রদর্শনীতে উক্ত চিত্র এবং ফিল্ম প্রদর্শন করা হয়েছে।
জনসন জানিয়েছেন, এই প্রদর্শনী ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত সমগ্র নিউজিল্যান্ডে প্রদর্শিত হয়েছে এবং প্রথম বারের মত এই প্রদর্শনী বিদেশে প্রদর্শিত হচ্ছে।
২০০৬ সালের আদমশুমারি অনুযায়ী নিউজিল্যান্ডে মোট জনসংখ্যা প্রায় ৪০ লাখ জন এবং এর মধ্যে ৩৬ হাজার জন মুসলমান ছিল।
উল্লেখ্য যে, জাকার্তায় অনুষ্ঠিত এই প্রদর্শনী ২৩শে মে’তে শেষ হয়েছে।
1232463