IQNA

ব্রিটিশ সৈন্যের হত্যার নিন্দা জানিয়েছে ফ্রান্সের মুসলমানেরা

22:01 - May 27, 2013
সংবাদ: 2539762
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি নাইজেরিয়ান দুই আক্রমণাত্মক ব্যক্তি কর্তৃক এক ব্রিটিশ সৈন্য নিহতের কারণে ফ্রান্সের ইসলামী ইউনিয়নের প্রতিনিধি এই অপরাধমূলক কর্মের কঠোর নিন্দা প্রকাশ করেছেন এবং এই কর্মকে ধর্মীয় শিক্ষার বিপরীত বলে গণ্য করেছেন।
‘UOIF’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের ইসলামী ইউনিয়নের কর্তৃপক্ষ এক বিবৃতিতে লন্ডনে ঘটিত এই হত্যাকাণ্ডের দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছেন এবং এই ব্রিটিশ সৈন্যের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই বিবৃতির এক অংশে এসেছে, ফরাসি মুসলমানেরা এই খবর শুনে আশ্চর্য হয়েছে। ধর্মের দাবী করে এক নির্দোষ মানুষকে হত্যা মোটেই ঠিক নয় এবং এই কর্ম ক্ষমার অযোগ্য এবং এই কর্ম ধর্মীয় শিক্ষার বিপরীত এবং এই অপরাধ মূলক কর্মকে কঠোর ভাবে নিন্দা প্রকাশ করছি।

ইসলামী ইউনিয়ন নিহত এই সৈন্যের পরিবারবর্গ এবং ব্রিটিশের জনগণদের সহানুভূতি প্রকাশ করেছে এবং যার ধর্মের নাম করে এধরনের ঘৃণিতর কর্মে লিপ্ত হয়েছে তাদের যথাযথ শাস্তির প্রত্যাশা করছে যাতে করে অমুসলিমদের ধর্ম সম্পর্কে কোন ভুল ধারণা না থাকে।

দুই অজ্ঞাত পরিচয়ের আক্রমণকারী বুধবার তথা ২৩শে মে’তে সেনা ব্যারাকের সামনের রাস্তায় ইসলামী স্লোগানের মাধ্যমে ছুরি ও কাটারী হাতে নিয়ে এক সৈন্যের উপর হামলা করেছে এবং এই সৈন্যের মাথা কেটে তাকে নিহত করে। দুই ব্যক্তির এই ঘৃণিতম কর্মের করণে ব্রিটিশ জনগণ সহকারে সমগ্র বিশ্ববাসীকে মর্মাহত করেছে।
1233692

captcha