‘trouvetamosquee’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটেনের উত্তরাঞ্চলে অবস্থিত গ্রিমিসবি শহরে ২৬শে মে’তে একটি মসজিদে জামাত সহকার নামাজরত অবস্থায় ইসলাম বিদ্বেষীরা আগুন জ্বালিয়েছে।
অজ্ঞাত পরিচয়ের কিছু ইসলাম বিদ্বেষীরা তিনটি ককটেন বোমা দুর থেকে ছুড়ে মসজিদের ভিতরে বিস্ফোরণ ঘটায়।
গ্রিমিসবির মসজিদ কমিটির প্রধান বলেন, আমাদের নামাজ শেষ হওয়ার পথে ছিল কিন্তু হটাত করে এক বিস্ফোরণের শব্দ আমাদের মনোযোগকে আকর্ষণ করে এবং পরবর্তীতে মসজিদের ভিতরের চারপাশে আগুণ ধরে যায়।
এই মসজিদ খতিব জানান, এ ঘটনার কারণে আমাদের নিজেদের পরিবারবর্গ এবং মসজিদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুই জন সন্দেহভাজনকে গ্রেফতার করে বলে, খুব তাড়াতাড়ি এই অগ্নি সংযোগের ব্যাপারে চূড়ান্ত মন্তব্য গ্রহণ কর হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয় হবে।
উল্লেখ্য যে, সম্প্রতি লন্ডনের উত্তরে অবস্থিত ‘উলুয়িচ’ শহরে মুসলমান হিসেবে দাবীকৃত নাইজেরিয়ান দুই আক্রমণাত্মক ব্যক্তি কর্তৃক এক ব্রিটিশ সৈন্য নিহত হয়। এ কারণেই ইসলাম বিদ্বেষীরা সংখ্যা এ দেশে বৃদ্ধি পেয়েছে।
1235009