কুয়েতি ই-পত্রিকা ‘Sbr’এর বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংরেজি ভাষায় অনুবাদকৃত পবিত্র কোরআন শরীফ গুলো কুয়েতের ‘ইসলাম পরিচিত’ আঞ্জুমান এবং ‘লূ-রয়েল’ হোটেলের পক্ষ থেকে এদেশের বিভিন্ন হোটেলে বিতরণ করা হয়েছে।
‘ইসলাম পরিচিত’ আঞ্জুমানের সহকারী পরিচালক ‘আব্দুল আজিজুল দায়িজ’ জানিয়েছেন, ‘ইসলাম পরিচিত’ আঞ্জুমানের পক্ষ থেকে বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন অনুবাদের ফলে এদেশের হোটেল সমূহে ইংরেজি ভাষায় অনুবাদকৃত কোরআন বিতরণ করা সক্ষম হয়েছে এবং প্রতিটি কোরআন মুদ্রণের জন্য কুয়েতি ৫ দিনার খরচ হয়েছে।
তিনি সর্বশেষে কুয়েতের অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা যেন তাদের সাধ্য মত সমর্থন করে।
1237866