‘oumma’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দীর্ঘ দিন অপেক্ষায় থাকার পর মুসলমানদের নামাজের জন্য গ্রিসের রাজধানী এথেন্সে মসজিদ নির্মাণ করা হবে এবং এদেশের সরকার এই মসজিদ নির্মানের অনুমতি দিয়েছে।
গ্রিসের উন্নয়ন উপমন্ত্রী ‘স্টাভারুস কালুগিয়ানিস’ এক বিবৃতিতে জানিয়েছেন, এথেন্সের মুসলমানেরা দীর্ঘ দিন ধরে এই খবর শোনার জন্য অপেক্ষা ছিল এবং এই সংবাদ শোনার পর তারা অনেক খুশি হয়েছে।
এথেন্সের কেন্দ্রীয় শহর থেকে তিন কিলোমিটার দুরে অবস্থিত ‘ভিটানিকুস’ অঞ্চলে নির্মাণ করা হবে এই মসজিদটি এবং মসজিদে ৩৫০ জন নামাজী একসাথে নামাজ আদায় করতে পারবে।
উল্লেখ্য যে, গ্রীসের নব্য নাৎসি দল আগে থেকে মসজিদ নির্মাণের বিরোধিতা করেছে এবং ঘোষণা করেছে যদি এথেন্সে এই মসজিদ নির্মাণ করা হয় তাহলে ‘গোল্ডেন ডন’এর এক লাখ সদস্য মুসলমানদের বিরুদ্ধে সমবেত হবে এবং এই মসজিদ ভেঙ্গে ফেলবে।
এথেন্সে গোল্ডেন ডন পার্টি গত নির্বাচনে ১৮টি আসন পেয়েছে এবং সাম্প্রতিক অভিবাসীদের আক্রমণের জন্য এই দলকে দায়ী করা হয়েছে।
গ্রিসে মোট জনসংখ্যা এক কোটি সাত লাখ যার মধ্যে ১.৩ শতাংশ মুসলমান অধিবাসী রয়েছে। ওসমানীর শাসনামল অর্থাৎ ১৮০০ সালের পর থেকে এদেশে এখনও পর্যন্ত কোন সক্রিয় মসজিদ নির্মার করা হয়নি।
1237939