বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলনে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী এ্যালেক্স স্যালমন্ড, স্কটল্যান্ডের মুসলিম পরিষদের সাধারণ সম্পাদক জাভিদ হুসাইন গীল এবং এদেশের অন্যান্য রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন। এছাড়া ক্যাথোলিক ও প্রটেস্টন খ্রিষ্টান প্রতিনিধি ও ইহুদী প্রতিনিধিসহ সকল ইসলামি মাযহাবের প্রতিনিধিবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এ সম্মেলন ইসলামি মাযহাবসমূহের একত্রীকরণ সংস্থার উদ্যোগে এবং স্কটল্যান্ডের আহলে বাইত (আ.) ইউনিয়নের সহযোগিতায় মহানবী (স.) এর নবুয়্যত ঘোষণা দিবস উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে। স্কটল্যান্ডে ঐক্য ও সংহতির লক্ষ্যে প্রথমবারের মত এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে।#1239359